কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৩ AM

ইতিহাস ও কার্যাবলি

কন্টেন্ট: পাতা

ইতিহাস

১৯৫৪ সালের ০৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এবং পরবর্তীতে ১৯৫৮ সালের ২২মার্চ ১০.০৪০টি পুস্তকের সংগ্রহ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কৃতি বিভাগের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু হয়। ১৯৭৭ সালে লাইব্রেরিটি রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।

কার্যাবলি

১পাঠাভ্যাস বৃদ্ধিকে উৎসাহিত করতে জাতীয় দিবসসমূহে বিভিন্ন প্রতিযোগিতা যেমন- রচনা,বইপাঠ, আবৃত্তি, চিত্রাংকন,কুইজ আয়োজন করা;
২প্রতিযেগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা;
৩পাঠকসেবা ও তথ্যসেবা বৃদ্ধিকরণ;
৪গবেষণা ও রেফারেন্স সেবা বৃদ্ধিকরণ;
৫ই-বুক সেবা প্রদান;
৬বিভিন্ন প্রতিযোগিতায় অনলাইনে রেজিস্ট্রেশন করা;
৭সাহিত্য সভার মাধ্যমে বরেণ্য মনিষী ও গুনিজনদের নিয়ে আলোচনা করা;
৮সেবার মান উন্নয়নে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা;
৯ভ্রাম্যমান লাইব্রেরি সেবায় নতুন পাঠক বৃদ্ধিকরণ ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন